Tuesday, June 30, 2026
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

চট্টগ্রামে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকার থেকে মো. আব্দুল্লাহ নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকার হামিদ আলী সুকানীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর বাবা একটি পোশাক কারখানায় চাকরি করেন। বুধবার বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় আব্দুল্লাহ।

শিশু আব্দুল্লাহর বরিশালের ঝালকাঠির কাঠালিয়া এলাকার বর বানাই গ্রামের মাহমুদ তালুকদারের ছেলে।

চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর জোনের উপকমিশনার শাকিলা সোলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বেলা ১১টার দিকে দুই ভবনের মাঝখান থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়