Homeএই মুহুর্তেচট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রথম ট্রেন চলবে কাল

চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রথম ট্রেন চলবে কাল

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রথম ট্রেন চলবে শনিবার (১৬ ডিসেম্বর)। ৫৩ তম বিজয় দিবসের এই দিনে ‘চট্টগ্রাম প্রেস ক্লাব এক্সপ্রেস’ নামে এই বিশেষ ট্রেনটি সকার ৮টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ সম্মিলন উপলক্ষে প্রেস ক্লাব সদস্য এবং তাদের পরিবারের ৭১৫ জন সদস্যকে নিয়ে। পরদিন ১৭ ডিসেম্বর বেলা ১টায় এদের নিয়ে কক্সবাজার থেকে ছাড়বে চট্টগ্রামের উদ্দেশ্যে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের অনুরোধে রেল কর্তৃপক্ষ ১৩ বগির যাত্রীবাহী ট্রেনটি নির্ধারিত ভাড়া পরিশোধ সাপেক্ষে বরাদ্দ করেছে।

 

উল্লেখ্য, চট্টগ্রাম-কক্সবাজার রুটে এটি হবে প্রথম ট্রেন চলাচল। পর্যটন নগরীর সাথে আগামীতে নিয়মিত ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রেল সূত্র।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়