প্রাইম ভিশন ডেস্ক »
রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফের দুই কর্মী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার সাজেকের মাচালংয়ের ব্রিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অটুলাল চাকমা এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, নিহত দুজন বাঘাইহাট সাজেক সড়কের মাচালং ব্রিজপাড়ার ব্রিজের কাছের দোকানে চা পান করছিলেন। এ সময় সাদাপোশাকের চারজন অস্ত্রধারী দুজনকে গুলি করে পালিয়ে যায়। তাতে ইউপিডিএফ সদস্য দীপায়ন চাকমা ও আশীষ চাকমা ঘটনাস্থলেই নিহত হন। লাশ দুটি পুলিশ উদ্ধার করেছে।
এ ঘটনার জন্য জেএসএসকে দায়ী করেছে ইউপিডিএ।


