Saturday, June 27, 2026
spot_img
Homeএই মুহুর্তেমিয়ানমারের গুলি এসে পড়লো বাংলাদেশে

মিয়ানমারের গুলি এসে পড়লো বাংলাদেশে

প্রাইম ভিশন ডেস্ক »

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে আবারও চলছে মর্টারশেল নিক্ষেপ ও গোলাগুলি। মিয়ানমারের ছোড়া ৪টি গুলি এসে পড়েছে একটি দোকান ও বাড়িতে। ফলে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের উত্তরপাড়ায় এসব গুলি এসে পড়ে।

স্থানীয়রা জানিয়েছেন, ওপার থেকে ছুটে আসা একটি গুলি হোয়াইক্যং উত্তর পাড়ার হোছেন আলীর মুদির দোকানে পেছনের দেওয়ালে এসে পড়ে এবং আরও তিনটি গুলি পড়ে হাইওয়ে রোডের পাশে হোয়াইক্যং মাঝের পাড়া আবছারের বাড়িতে ও উত্তর পাড়ার মানিকের বাড়ি ও ধলুমিয়ার বাড়িতে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ অবস্থায় আবারো আতংক দেখা দিয়েছে সীমান্তে বসবাসকারীদের মাঝে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, শনিবার ভোর থেকে হোয়াইক্যং পয়েন্টের মিয়ানমারের ওপারে শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। কয়েকটি বাড়িতে গুলি এসে পড়েছে।

তিনি বলেন, সীমান্তের কাছে বসবাস করা লোকজন ভয়ে দিন কাটাচ্ছে। আতংকে মানুষ সীমান্তের কাছে কোনো কাজ কর্ম করতে পারছে না। বাচ্চাদেরও স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়