Saturday, June 27, 2026
spot_img
Homeএই মুহুর্তেবান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ি অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একের পর এক হামলায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আগামীকাল শনিবার বান্দরবানে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে বান্দরবানের রুমায় পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সাড়ে ১১টায় রওনা দেবেন রুমা থেকে বান্দরবানের উদ্দেশ্যে। দুপুর সাড়ে ১২টায় অংশ নেবেন মতবিনিময় সভায়। দুপুর আড়াইটায় বান্দরবান থেকে ঢাকার পথে রওনা হবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়