Homeএই মুহুর্তেকক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের ঈদগাঁওতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আরো কয়েকজনের অবস্থা আশংকাজনক।

সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদ্রাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালীর ইলশা এলাকার মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম, একই উপজেলার রায়ছড়া এলাকার গোলাম সোবহানের ছেলে দুলা মিয়া। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক জানায়, সোমবার সাড়ে ১১ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করা হয়েছে। হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয় বলে শুনলেও তার বিস্তারিত পরিচয় পাননি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়