Homeএই মুহুর্তেদাম কমল এলপি গ্যাসের

দাম কমল এলপি গ্যাসের

প্রাইম ভিশন ডেস্ক »

ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। মে মাসের তুলনায় জুন মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩ জুন) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, জুন মাসের জন্য ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৯৩ টাকা থেকে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। বিইআরসির ঘোষণায় বলা হয়, ৫ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দাম ৬২৫ টাকা, ১২ দশমিক ৫ কেজির দাম ১৪১৯ টাকা, ১৫ কেজির দাম ১৭০৩ টাকা, ১৬ কেজির দাম ১৮১৭ টাকা, ১৮ কেজির দাম ২০৪৪ টাকা, ২০ কেজির দাম ২২৭১ টাকা, ২২ কেজির দাম ২৪৯৮ টাকা, ২৫ কেজির দাম ২৮৩৯ টাকা, ৩০ কেজির দাম ৩৪০৭ টাকা, ৩৩ কেজির দাম ৩৭৪৭ টাকা, ৩৫ কেজির দাম ৩৯৭৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের এলপিজির দাম ৫১১০ টাকা নির্ধারণ করা হলো।

এর আগে গত ২ মে ভোক্তা পর্যায়ে মে মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম এপ্রিল মাসের তুলনায় ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া টানা ৮ মাস বাড়ার পর গত ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয়েছিল এলপিজির দাম। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়। আর গত মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা, ফেব্রুয়ারিতে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা ও জানুয়ারিতে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একই সঙ্গে সোমবার অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। জুন মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আর গত মে ও এপ্রিলে অটোগ্যাসের দামও কমিয়েছিল বিইআরসি। মে ও এপ্রিলে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৩.৯২ টাকা ও ৬৬.২১ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি। আর মার্চ মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৮.০৫ টাকা নির্ধারণ করা হয়। গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যা মূসকসহ নির্ধারণ করা হয়েছিল যথাক্রমে ৬৭.৬৮ টাকা ও ৬৫.৬৭ টাকা।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, জুন মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৫৮০ মার্কিন ডলার ও ৫৬৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৫৭০ দশমিক ২৫ মার্কিন ডলার বিবেচনায় জুন মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।

২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছিল ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়