Homeএই মুহুর্তেখুনি সিয়ামের তথ্যে খালে মিললো এমপি আনারের হাড়গোড়

খুনি সিয়ামের তথ্যে খালে মিললো এমপি আনারের হাড়গোড়

প্রাইম ভিশন ডেস্ক »

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার অন্যতম আসামি সিয়াম হোসেনকে নিয়ে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামের বাগজোলা খালে তল্লাশি অভিযান শুরু করেছে কলকাতা পুলিশ। অভিযানের শুরুতেই সেখানে সিয়ামের দেখিয়ে দেয়া স্থানে পাওয়া গেছে একাধিক হাড়গোড়। রোববার সকাল আটটার থেকে শুরু হয় তল্লাশি অভিযান।

১৬ দিনের বেশি তল্লাশি চালিয়েও কিছুই উদ্ধার করা যায়নি। এদিন অভিযান শুরুর মাত্র ৩০ মিনিটের মধ্যেই উদ্ধার হয় হাড়গোড়। আদালতের রায়ে শনিবার সিয়ামকে ১৪ দিনের হেফাজতে পায় সিআইডি।

রোববার সকাল থেকেই এই আসামিকে সঙ্গে নিয়ে খালে তল্লাশি অভিযানে নামে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ও ভারতীয় নৌসেনা। অভিযানের শুরুতেই সিয়ামের দেখিয়ে দেয়া স্থানে তল্লাশি শুরু করা হয়।

এর আগে সিআইডির হাতে গ্রেফতার হওয়া জিহাদ দেহাংশ ফেলে দেয়ার যে স্থান বলেছিল, এ দিন সিয়াম সেই স্থানের পরিবর্তে ভিন্ন স্থান দেখায়। আর সেখানে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একাধিক হাড়গোড়। প্রাথমিকভাবে দেখে সেগুলো মানুষের হাড়ই মনে হয়েছে। সিয়ামের দাবি- উদ্ধার হাড়গুলো আনোয়ারুল আজিম আনারের শরীরের। যদিও সিআইডি জানিয়েছে, এগুলো এমপির দেহাংশ কিনা জানার জন্য হাড়গুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়