Saturday, June 27, 2026
spot_img
Homeএই মুহুর্তেগণশুনানিতে সেবাগ্রহীতাদের সমস্যা সমাধানে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম

গণশুনানিতে সেবাগ্রহীতাদের সমস্যা সমাধানে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম

প্রাইম ভিশন ডেস্ক »

ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও জনমনে নিরাপত্তাসহ নানাবিধ সমস্যা নিয়ে ১৮ সেপ্টেম্বর  চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের অধীনে প্রথমবারের মতো অনুষ্ঠিত গণশুনানিতে প্রায় ৩০ জন সেবা-গ্রহীতা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসেন।

গনশুনানিতে গ্রাহকদের অভিযোগ ও বক্তব্য শুনে তাদের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সমস্যা সমাধানে নির্দেশনা দেন।

এসময় জনগণ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা, জনমনে নিরাপত্তাসহ নানাবিধ সমস্যা নিয়ে জেলা প্রশাসকের শরণাপন্ন হন। গণশুনানিতে গ্রাহকদের অভিযোগ ও বক্তব্য শুনে তাদের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন ডিসি।

সর্বস্তরের জনগণের কাঙ্খিত সেবা প্রাপ্তি নিশ্চিতে জেলা প্রশাসনের এরূপ গণশুনানি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এসময় আরও উপস্থিত জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়