রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেএকদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি

একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এমন দিন আসবে, যখন সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে।শুক্রবার (১০ জানুয়ারি) ভারতীয় সাংবাদিক নিখিল কামাথের চ্যানেল ‘জেরোধার’–এ প্রচারিত একটি পডকাস্টে মোদি এমন কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন,‘যুক্তরাষ্ট্র ২০০৫ সালে আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তখনই সংবাদ সম্মেলন করে বলেছিলাম, একদিন সারা বিশ্ব ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াবে। আমি ২০০৫ সালে এই কথা বলেছিলাম। এখন ২০২৫ আমি দেখতে পাচ্ছি, এখন সময়টা ভারতের… আমি প্রকাশ্যে বলতাম, তোমরা (প্রবাসী ভারতীয়রা) ভারতে ফিরে না এলে আফসোস করবে, পৃথিবী বদলে যাচ্ছে।’

তবে ২০১৪ সালে ভারতের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মোদি ক্ষমতায় আসার পর পরিস্থিতি পাল্টে যায়। তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে তাকে পুনরায় ভিসা দেওয়া হয়। ভারতের সরকারপ্রধান হিসেবে তাকে যুক্তরাষ্ট্রের এ-ওয়ান ভিসা দেওয়া হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়