মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেস্বাস্থ্যসেবার ২৫ শতাংশ উন্নতি সম্ভব: প্রধান উপদেষ্টা

স্বাস্থ্যসেবার ২৫ শতাংশ উন্নতি সম্ভব: প্রধান উপদেষ্টা

প্রাইম ভিশন ডেস্ক »

চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

জেলা সিভিল সার্জনদের নিয়ে দুই দিনব্যাপী সম্মেলন আজ সোমবার শুরু হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ-সুবিধা রয়েছে, এই পরিস্থিতির মধ্যে যদি আমরা পরিবর্তনের জন্য নিজের মন ঠিক করতে পারি, তাহলে আমি নিশ্চিত বাংলাদেশের স্বাস্থ্যসেবার ২৫ শতাংশ উন্নতি হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং সেই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতের নতুনভাবে পথচলা শুরু হলো।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়