রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেসেনাপ্রধানের প্রশংসায় সারজিস আলম

সেনাপ্রধানের প্রশংসায় সারজিস আলম

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রাধান ওয়াকার-উজ-জামানকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। পোস্টে সারজিস লিখেছেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সহায়তায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান।

আজ রোববার সকাল ১০টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সারজিস পোস্টটি করেন।

পোস্টের শুরুতে সারজিস লিখেছেন, ‘কয়েকটা আনপপুলার তথ্য দেই!’

সারজিস লিখেছেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে। যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে।’

তিনি আরও লিখেছেন, ‘সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়