Homeএই মুহুর্তেচট্টগ্রাম-মাস্কাট রুট : সপ্তাহে তিনটি ফ্লাইট বাড়াচ্ছে সালাম এয়ার

চট্টগ্রাম-মাস্কাট রুট : সপ্তাহে তিনটি ফ্লাইট বাড়াচ্ছে সালাম এয়ার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাস্কাটে সরাসরি ফ্লাইট বাড়াচ্ছে ওমানভিত্তিক সালাম এয়ার। বর্ধিত যাত্রীচাহিদায় সপ্তাহে আরও তিনটি ফ্লাইট চালু করছে ওমানের প্রথম কম খরচের এ বিমান সংস্থা।

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যমুখী যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে এ রুটে অতিরিক্ত ফ্লাইট চালু করছে সংস্থাটি। ফলে চট্টগ্রামের যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যে ও দ্রুত মাস্কাটসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে পৌঁছাতে পারবেন।

জানা গেছে, এখন পর্যন্ত সালাম এয়ার প্রতিদিন একটি করে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করছিল। নতুন সূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহের শুক্রবার, সোমবার ও বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে অতিরিক্ত ফ্লাইট যুক্ত হবে। নিয়মিত ফ্লাইট যথারীতি সকাল ৮টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল বলেন, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সালাম এয়ার সপ্তাহে আরও তিনটি বাড়তি ফ্লাইট পরিচালনা করবে।

সালাম এয়ারের চট্টগ্রাম ব্যবস্থাপক রিজুয়ানুল ইসলাম বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় চট্টগ্রাম থেকে ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে। এতদিন সাতটি ফ্লাইট চললেও এখন থেকে সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালিত হবে।

এতদিন, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য মাস্কাটে তিনটি বিমান সংস্থা যাত্রী পরিবহন করে আসছে। এরমধ্যে একটি আন্তর্জাতিক বিমান সংস্থা সালাম এয়ার। অন্য দুটি দেশীয় পতাকাবাহী বিমান সংস্থা বাংলাদেশ বিমান এবং বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়