Homeএই মুহুর্তেনেপালে জেনজি আন্দোলনের সহিংসতাকে অপরাধমূলক কর্মকাণ্ড বললেন প্রধানমন্ত্রী কার্কি

নেপালে জেনজি আন্দোলনের সহিংসতাকে অপরাধমূলক কর্মকাণ্ড বললেন প্রধানমন্ত্রী কার্কি

প্রাইম ভিশন ডেস্ক »

নেপালে জেন জেড আন্দোলনের সময় ঘটে যাওয়া অগ্নিসংযোগ ও ভাঙচুরকে দেশের বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির অন্তর্বতী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। শুক্রবার নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আজ রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেয়ার পরই তিনি এ মন্তব্য করলেন। একই সঙ্গে আন্দোলনে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা কার্যক্রম ঘোষণা করেন। তিনি আশ্বাস দেন, সরকারের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিংহদরবারের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বক্তব্যে কার্কি বলেন, এসব অপরাধমূলক ঘটনা অবশ্যই তদন্ত করতে হবে, সত্য প্রকাশ্যে আনতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। তিনি দেশের সঠিক পথনির্দেশে সবাইকে সমবেত প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

কার্কি বলেন, আমি কখনও দেখিনি মাত্র সাতাশ ঘণ্টার মধ্যে এত বড় রূপান্তর ঘটতে পারে। এই গোষ্ঠীর দাবি পূরণ করতে হলে আমাদের দৃঢ় সংকল্পে একসঙ্গে কাজ করতে হবে।

আমি ইচ্ছা থেকে আসিনি, বরং আপনাদের আহ্বানেই এই দায়িত্ব নিয়েছি। তিনি আরো উল্লেখ করেন, প্রতিবাদের নামে যেসব ঘটনা ঘটেছে, সেগুলো পরিকল্পিত বলে মনে হচ্ছে এবং এর সঙ্গে ষড়যন্ত্রের প্রশ্ন জড়িত থাকতে পারে।

তিনি জানান, সিংহদরবার, সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, বাণিজ্যিক কমপ্লেক্স এবং ব্যক্তিমালিকানাধীন সম্পত্তিতে ভাঙচুরের ঘটনাগুলোও তদন্ত করা হবে। একই সঙ্গে তিনি সবার প্রতি ইতিবাচক মানসিকতা নিয়ে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়