বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেআওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই : খসরু

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই : খসরু

প্রাইম ভিশন ডেস্ক »

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনি রেসে নেই, তাদের নেত্রীও নেই। সুতরাং তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছুই নেই।

বুধবার (১২ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু।

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে খসরু বলেন, আইনশৃঙ্খলা কনসার্নে থাকার মতোই বিষয়। বাহিনীগুলো কঠোর অবস্থানে থাকবে এটাই প্রত্যাশা। আর যেহেতু আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, তাদের নেত্রীও নেই। তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্ত অবস্থান নিতে হবে।

আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, কার্যক্রমও নিষিদ্ধ, তাদের এসব কথা জানিয়ে খসরু আরো বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে এমন ভাবার কোনো কারণ নেই। সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনি কার্যক্রম চলছে। নির্বাচন নিয়ে উৎকণ্ঠাও নেই।

খসরু জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে কীভাবে বিএনপি আগাচ্ছে, মনোনয়ন প্রক্রিয়া ও নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ এসব বিষয় নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত ২৩৭টি মনোনয়ন গ্রহণযোগ্য এবং ভালো হয়েছে বলে মনে করেন তারা।

জুলাই সনদ নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আলোচনা ও ঐকমত্যের পর জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। এরপরও আরও কিছু থাকতে পারে, সেটা বোধগম্য নয়। আমীর খসরু বলেন, উৎকণ্ঠার কোনো কারণ নেই, তারা (ইইউ) সময়মতো নির্বাচন আয়োজনের জন্য তাদের দিক থেকে সহযোগিতা করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়