বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeমুল পাতাএবার মিরপুরে বাসে আগুন

এবার মিরপুরে বাসে আগুন

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে ‘শতাব্দী’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে বাসে আগুনের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিয়ন্ত্রণে আসে।

’ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি। এখনো আমরা বিস্তারিত জানতে পারিনি।

এর আগে, রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়