সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেখালেদা জিয়ার সুস্থতা কামনায় হাটহাজারীতে গণদোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাটহাজারীতে গণদোয়া

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হাটহাজারী কলেজ মাঠে গণদোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আসর নামাজের পর চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ (আংশিক) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের আহ্বানে হাজারো মানুষ গণদোয়া ও মোনাজাতে অংশ নেন।

মোনাজাতে দেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে দেশ গঠনে তাঁর অবদান স্মরণ করা হয়। বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, হায়াতের মধ্যে বরকত এবং দেশ পরিচালনায় তাঁর উপস্থিতি ও অংশগ্রহণের সুযোগ দানের জন্য আল্লাহপাকের রহমত কামনা করা হয়। সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। মোনাজাতে দেশ পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দানের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।
এর আগে শতাধিক হাফেজে কোরআনের কণ্ঠে বেশ কয়েকটি খতমে কোরআন ও শেফা এ তসবিহ তাহলিম অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান মোনাজাত পরিচালনা করেন।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মাওলানা শোয়েব আহমদ, মাওলানা আমিন শরীফ, মুফতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা জাফর আহমেদসহ বিভিন্ন মাদ্রাসার আলেমরা দোয়া মাহফিল আয়োজনে সহায়তা করেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম -৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সাথে মোনাজাতে অংশ নেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, ইকবাল চৌধুরী, এসএম আবুল ফয়েজ, আবদুল্লাহ আল হারুন, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, পৌর বিএনপির সদস্যসচিব অহিদুল আলম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, আবদুল মান্নান দৌলত, অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন, ইয়াকুব চৌধুরী, আবদুল কাদের জসীম, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জাসাস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, উপজেলা বিএনপির সদস্য রহমতুল্লাহ, নুরুল আলম মফিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, সদস্যসচিব নুরুল কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম সাইফুল, পৌরসভা যুবদলের সদস্যসচিব হেলাল উদ্দিন, পৌরসভা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রকি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়