Homeএই মুহুর্তেসিআরবিতে বিজয় মেলা উদ্বোধন

সিআরবিতে বিজয় মেলা উদ্বোধন

মহান বিজয় দিবস–২০২৫ উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে সিআরবিতে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে।

জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এই বিশেষ মেলায় ৩২টি স্টলে রয়েছে নান্দনিক চারু ও কারুশিল্প, চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের সমাহার।

রোববার (১৪ ডিসেম্বর) মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।

বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়