বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেবিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, সমঝোতা আরও ৭ আসনে

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, সমঝোতা আরও ৭ আসনে

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপিতে যোগ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। এছাড়াও জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

আজ বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন রেদোয়ান আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে কুমিল্লা-৭ থেকে প্রার্থিতা করবেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর জানান, বিএনপি আরও ৭ আসনে সমঝোতা করেছে। সেগুলো হলো—

১. বগুড়া-২: মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্য

২. পিরোজপুর-১: মোস্তফা জামাল হায়দার

৩. বি বাড়িয়া-৬ জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলন

৪. যশোর-৫ মুফতি রশিদ, ঐক্যজোট

৫. ঝিনাইদহ-৪ রাশেদ খান, গণঅধিকার পরিষদ

৬. ঢাকা-১২ সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

৭. পটুয়াখালী-৩ নুরুল হক নুর, গণঅধিকার পরিষদ

এছাড়াও নড়াইল-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থিতা করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়