প্রাইম ভিশন ডেস্ক »
মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে লতিফপুর ১নং গলি কালিরহাটে জামে মসজিদ নির্মাণ কাজ এবং সৈয়দা কামরুন্নেসা বেগম ফোরকানিয়া মাদ্রাসার কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন মোহাম্মদ মনজুর আলম।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠান দুটির উদ্বোধন করেন তিনি।
এসময় মোহাম্মদ মনজুর আলম বলেন, আমাদের সমাজসেবা ও ধর্মীয় সকল কার্যক্রম আখেরাতের জন্য উৎসর্গকৃত। সমাজসেবার সাথে দুনিয়াবি কোন স্বার্থজড়িত নেই।
তিনি সকলের নিকট পবিত্র ইসলাম ও অলি আউলিয়াদের খেদমত এবং নবীজী (সা.) পথ অনুসরণ করে আজীবন সমাজ সেবার জন্য দোয়া কামনা করেন।
মসজিদ নির্মাণ কাজ উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ নিজামুল আলম রাজু, মাইজভাণ্ডার দরবার শরিফ মসজিদের খতিব মাওলানা সৈয়দ মোহাম্মদ বশিরুল আলম, মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানি, মুসাবিয়া আস্তানা চাক্তাই পাক দরবারের মাওলানা আবুল কালাম আজাদ, মুসাবিয়া দরবার শরীফের যুগ্ম মহাসচিব মোহাম্মদ খুরশীদ আলম, তৈয়বীয়া জামে মসজিদের খতিব মাওলানা ইমরান হাসান আল কাদেরী, মোস্তফা হাকিম কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. বাদশা আলম উপস্থিত ছিলেন।


