বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আহত আবুল বশর চৌধুরী ৯ নম্বর ওয়ার্ডের আহলা শেখ চৌধুরী পাড়ার খলিল মেম্বারের বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি আহলা করলডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হামিদুল হক মন্নান বলেন, শুক্রবার রাতে দাওয়াত খেয়ে বিয়েবাড়ির বাইরে রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন বশর। এ সময় তিন রাস্তার মোড়ে তিনজন মুখোশধারী হঠাৎ হামলা চালিয়ে তাঁর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়