Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেহালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় যৌথ অভিযান

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় যৌথ অভিযান

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারী উপজেলা প্রশসন ও মৎস্য দপ্তর কর্তৃক সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অভিযানে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ শওকত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব নিয়াজ মোর্শেদ ও হালদা নৌ পুলিশ ক্যাম্পের এ এস আই রমজান আলী।

সার্তারঘাট থেকে মোহরা পর্যন্ত অভিযান চালিয়ে ০২ টি চরঘেরা জাল ও ১টি ভাসা জাল জব্দ করা হয়। অবৈধ জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ৩০০০ মিটার।

হালদা নদীর মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়