শনিবার, মে ৩০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেছেলের জন্য বাবার ভোটপ্রার্থনা

ছেলের জন্য বাবার ভোটপ্রার্থনা

প্রাইম ভিশন ডেস্ক »

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন সরগরম চট্টগ্রামের ১৬টি আসনের পাড়া-মহল্লা, অলিগলি। ভোটারদের দোয়া-আশীর্বাদ নিতে ও নিজের প্রতীকে ভোটটি নিশ্চিত করতে দিনভর ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তাদের স্বজনরাও। তাদের কেউ নেমেছেন নিজের ছেলের জন্য, কেউ আবার নেমেছেন বাবার জন্য।

ছেলের জন্য ভোটের মাঠে মীর নাসির

বিএনপির সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দীন। দলের এই জ্যেষ্ঠ নেতা এবার চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে প্রার্থী না হয়ে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের হাতে। তিনি দলটির চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। প্রচার শুরুর প্রথম দিন থেকেই ছেলের জন্য নেমেছেন সাবেক এই মন্ত্রী।

ভোটারদের মাঝে ছেলেকে পরিচয় করে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। ভোটারদের উদ্দেশে মীর নাসির বলেন, ‘ছেলে এবং আমি দুজনে মিলে আপনাদের ভাগ্য পরিবর্তনে কাজ করব ইনআশাল্লাহ। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে ছেলেকে জয়যুক্ত করুন।’

মীর হেলাল উদ্দীন বলেন, ‘বাবার মাধ্যমেই রাজনীতির হাতেখড়ি হয়েছে। ছেলে হিসেবে আমি গর্বিত, কারণ বাবা আমার জন্য নির্বাচনী মাঠে নেমেছেন। বাবার মতো আমিও মানুষের ভাগ্য বদলের রাজনীতি করব।’
হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা লোকমান হোসেন বলেন, ভোটের মাঠে ছেলের জন্য বেশ সরব ভূমিকায় দেখা যাচ্ছে সাবেক মন্ত্রী মীর নাসিরকে। বিষয়টি অনেক ভোটারের নজরও কাড়ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়