শনিবার, মে ৩০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপটিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন আটক

পটিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন আটক

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।

আজ সোমবার ভোররাত ৩টার দিকে উপজেলার ধলঘাট এলাকায় পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আফজাল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধলঘাট এলাকার শানু (৫২) নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে সেনাবাহিনী অভিযান চালালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শানু নিজ বাড়ি থেকে পালিয়ে যায়।

এ সময় পালানোর চেষ্টাকালে মো. মুরাদ হাশেমী (৩৫) ও মো. শহীদুল ইসলাম (৫৪) নামে দু’জনকে আটক করে সেনাবাহিনী।

পরবর্তীতে আটককৃতদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৯টি দা ও ৬টি ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সেনাবাহিনী উদ্ধারকৃত অবৈধ অস্ত্রসহ আটক দুইজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়