শনিবার, মে ৯, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: নিহত বেড়ে ৫

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: নিহত বেড়ে ৫

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম জেলার হালিশহরে এক বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়েছে পাঁচজনে। আহত বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মো. সাখাওয়াত হোসেন (৪৬) ও আশুরা আক্তার পাখি (৩৫) মারা যান।

চিকিৎসকেরা জানান, দুজনেই শতভাগ দগ্ধ হয়েছিলেন। বেঁচে থাকা চারজনের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার দুপুরে সামির আহমেদ সুমন (৪০) মারা যান। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান আক্তার রানী (৪০) ও তার ছেলে শাওন (১৬)।

উল্লেখ্য, সোমবার ভোরে নগরের হালিশহর এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন ছয়তলা ভবন হালিমা মঞ্জিল-এর তৃতীয় তলার এক বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. সাখাওয়াত হোসেন, তার স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন, তার স্ত্রী আশুরা আক্তার পাখি, তাদের মেয়ে আয়েশা (৪), ছেলে ফারহান আহমেদ আনাস (৬) এবং সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন হোসেন (৩০)।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়