Homeএই মুহুর্তেহাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারী উপজেলার অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ঘোষিত চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বুধবার (৩ জুন) ভোর ৬টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পারভেজ তালুকদারের নেতৃত্বে মিছিলটি ওয়াজিয়া এলাকার অনন্যা আবাসিক থেকে শুরু হয়ে এভারকেয়ার হাসপাতালসংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে উত্তর জেলা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে।

মিছিলের কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, বুধবার ভোর ৬টার দিকে অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।
তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়