Homeএই মুহুর্তেট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিকের মৃত্যু

ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিকের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

সদরঘাটে কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিকের মৃত্যু হয়েছে।

তারা হলেন-ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০)।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানান জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ।

তিনি জানান, নিহত মো. রুবেলের লাশ পটুয়াখালীর গলাচিপায় বাড়িতে এবং শাহ আলমকে নোয়াখালীর বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানে বুধবার (১ জুলাই) সকালে জানাজা শেষে দাফন করা হয়।

এদিকে অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও সংকটাপন্ন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

অপরদিকে ট্রলারে অগ্নিকাণ্ডের সময় পাশে নোঙর করা এফভি ডিজনি’র নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে ছাড়পত্র পেয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) বেলা পৌনে ১টার দিকে ‘এফভি দেশ’ নামের মাছ ধরার ট্রলারে ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর এই হতাহতের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. মোহাম্মদ এস খালেদ জানান, হাসপাতালে চিকিৎসা নেওয়া ৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়