Wednesday, July 8, 2026
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার আলাদা পাহাড়ধসের ঘটনা ঘটে নগরের ষোলশহর মুক্তিযোদ্ধা পাহাড় ও সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায়।

জঙ্গল সলিমপুরের খেজুরতলা সংলগ্ন বাগানবাড়ি এলাকায় আজ সকালে পাহাড়ধসে মারা গেছে ১০ মাস বয়সী শিশু আশরাফুল ইসলাম তানভীর। এ ঘটনায় শিশুটির মা আহত হয়েছেন। তানভীর ওই এলাকার মহিন উদ্দীনের ছেলে।

ষোলশহর মেয়রগলি মুক্তিযোদ্ধা পাহাড়ের পাশে ভূমিধসে মারা গেছে সুমাইয়া আকতার (১১) নামে অপর এক শিশু। দুপুর ১টার দিকে এই পাহাড়ধসের ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম আগামীর সময়কে জানিয়েছেন, বৃষ্টির মধ্যে পাহাড়ধসে ঘরের ওপর পড়ে। এতে শিশুটি আহত হয়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বুধবার সকাল ১০টার দিকে জঙ্গল সলিমপুরে পাহাড়ের একটি অংশ ধসে মাহিন উদ্দিনের ঘরের ওপর পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা মাহিনের ছেলে তানভীর মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় শিশুটির মা আহত হন।

সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, সকালে পাহাড়ধসে জঙ্গল সলিমপুরে এক শিশু মারা গেছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়