Homeএই মুহুর্তেব্যাংক কর্মকর্তাকে চড় মারলেন সাবেক মন্ত্রীর মেয়ে

ব্যাংক কর্মকর্তাকে চড় মারলেন সাবেক মন্ত্রীর মেয়ে

প্রাইম ভিশন ডেস্ক

ব্যাংকের লিফট মেরামতকে কেন্দ্র করে শুরু হয় কথা কাটাকাটি। মুহূর্তেই সেই কথা কাটাকাটি গড়ায় উত্তেজনায়। সেই জেরে এসবিআইয়ের এক শাখা ব্যবস্থাপককে চড় মারেন সাবেক মন্ত্রীর মেয়ে।

ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ে। অভিযুক্ত কায়ালভিঝি ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এমকে আলাগিরির মেয়ে। পুরো ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এসবিআইয়ের ওই শাখা ব্যবস্থাপককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কায়ালভিঝির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অভিযোগ, ঘটনাটি চেন্নাইয়ের একটি বাণিজ্যিক ভবনে ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি কক্ষে এক ব্যক্তির সঙ্গে বসে ব্যাংক ব্যবস্থাপকের সঙ্গে কথা বলছিলেন কায়ালভিঝি। কথোপকথনের একপর্যায়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে হঠাৎ উঠে ব্যাংক ব্যবস্থাপককে চড় মারেন তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়