Thursday, June 25, 2026
spot_img
Homeএই মুহুর্তেরাসায়নিক দাহ্য’র কথা শুরুতে জানানো হয়নি ফায়ার সার্ভিসকে

রাসায়নিক দাহ্য’র কথা শুরুতে জানানো হয়নি ফায়ার সার্ভিসকে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ‘হাইড্রোজেন পারক্সাইড’ নামের বিপুল পরিমাণ রাসায়নিক দাহ্য ছিলে। সেই রাসায়নিক থেকেই বিস্ফোরণ ঘটেছে ডিপোতে। তবে দুর্ঘটনার শুরুতে ফায়ার সার্ভিসকে জানানো হয় কাপড়ের গুদামে আগুন লেগেছে। এই ভুল তথ্যের বলি হতে হয়েছে ৮ ফায়ার ফাইটারকে।

এ অভিযোগ করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক আনিসুর রহমান বলেন, “কনটেইনার ডিপোটিতে হাইড্রোজেন পারক্সাইড নামে বিপুল পরিমাণ কেমিক্যাল রয়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু কাছাকাছি যাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরপর ভেতর থেকে বিস্ফোরণের শব্দ আসছে।”

চট্টগ্রাম নগরের নন্দকানন ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শহিদুল ইসলাম বলেন, “আমাদের জানানো হয়েছিল গার্মেন্টস পোশাকের ডিপোতে আগুন লেগেছে। সেই হিসেবে আমরা অপ্রস্তুতভাবে আগুন নেভাতে গিয়েছিলাম। কেমিক্যাল থাকার কথা আমাদের জানানো হয়নি। ফলে আগুন নেভাতে যাওয়া প্রথম দলটি বিস্ফোরণের শিকার হয়েছে। এতে এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি আছেন ১৪ জন।”

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়