শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেমিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা : জানাজায় মানুষের ঢল

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা : জানাজায় মানুষের ঢল

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের মীরসরাইয়ে পূর্ব খৈয়াছড়া ঝর্ণা লেবেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১১ জনের মধ্যে ৫ জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোস্তফা নিরু, সামিরুল ইসলাম হাসান, রিদুয়ান, মারুফ ও সজীবের জানাজা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১১টায় নজুমিয়া স্কুল মাঠে আরও ৩ জনের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে নিহতদের মধ্যে মারুফ ও জিসানের জানাজা গতকাল রাতেই সম্পন্ন হয়েছে।

জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেন। মাঠে জায়গা না পেয়ে অনেকে রাস্তায় অপেক্ষা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়