Tuesday, June 30, 2026
spot_img
Homeএই মুহুর্তেনতুন ছবির আলোচনায় সোনাক্ষী

নতুন ছবির আলোচনায় সোনাক্ষী

প্রাইম ভিশন ডেস্ক »

ভাই কুশ সিনহার পরিচালনায় এবার অভিনয় করতে যাচ্ছেন সোনাক্ষী। ছবির নাম ‘নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অব ডার্কনেস’। এই ছবির মধ্য দিয়ে পরিচালক হিসেবে বলিউডে পা রাখতে যাচ্ছেন কুশ। এরই মধ্যে কুশের প্রথম ছবির ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ঘন আঁধারে অপলক তাকিয়ে আছেন সোনাক্ষী সিনহা।

তার চুলের মাঝে ভেসে থাকা বনানীর এক প্রান্তে আলোর আভা। সেই এক চিলতে আলোর মাঝে স্পষ্ট হয়ে আছে অচেনা এক মানুষের ছায়া, যা থেকে অনুমান করা যায়, ছবিটি আঁধারি ভুবনের গল্প দর্শকের সামনে তুলে ধরতে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অব ডার্কনেস’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা। তার সঙ্গে আরো দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল ও সুহেল নায়ার। ছবিটি প্রযোজনা করছে এনভিবি ফিল্মস।

ভাই কুশের প্রথম ছবি নিয়ে দারুণ উচ্ছ্বসিত সোনাক্ষী। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে তিনি বলেছেন, সিনেমার জন্য আমরা এমন একটি গল্প খুঁজছিলাম, যা দর্শকের কাছে ভিন্ন ধরনের মনে হবে। অনেক খোঁজাখুঁজির পর যে গল্প পেয়েছি, যা দু’জনেরই ভীষণ পছন্দের। তাই নির্মাতা হিসেবে কুশের অভিষেক স্মরণীয় হয়ে থাকবে বলেই আমার ধারণা।

কুশের কথায়, সোনাক্ষী প্রতিভাবান অভিনেত্রী। তার কাজের প্রশংসা আমি সবসময় করি। ভালো লাগছে এটা ভেবে যে, নিজের প্রথম ছবিতেই সোনাক্ষীর মতো বলি

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়