প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ এলাকার একটি পাঁচতলা বিল্ডিং থেকে চাক্তাই খালে লাফিয়ে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে জোয়ারের সময় এ ঘটনা ঘটে। ৫ জন লাফ দিলেও ২ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— মামুন (১৮) ও হৃদয় (১৩)। তারা বাকলিয়ার মহাজন পাড়ার বাসিন্দা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম। তিনি বলেন, পাঁচতলা ভবনের ওপর থেকে খালে লাফিয়ে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা গোসলের উদ্দেশে খালে গিয়েছিল।


