Friday, June 26, 2026
spot_img
Homeএই মুহুর্তেইমরান খান চার ছাগলের মালিক

ইমরান খান চার ছাগলের মালিক

প্রাইম ভিশন ডেস্ক »

পাকিস্তানের ১০৮ নম্বর আসনে (ফয়সালাবাদ) উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এজন্য পাকিস্তানের নির্বাচন কমিশনে (ইসিপি) মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

মনোনয়নপত্রে স্ত্রীসহ পিটিআই চেয়ারম্যানের সম্পদের হিসাব উল্লেখ করা হয়েছে।- খবর জিও নিউজের।
সংবাদমাধ্যমের এক প্রতিবেদেন বলা হয়, ইসিপিকে দেওয়া ইমরান সম্পদের বিবরণীতে দেখা যাচ্ছে, তার সম্পদের মোট মূল্য ৩০৪ দশমিক ২ মিলিয়ন রুপির বেশি। হিসাবে তিনি ভাক্কর জেলায় উত্তরাধিকারসূত্রে পাওয়া দুটি বাড়ি ও ২৮ দশমিক ৫ একর জমির কথাও উল্লেখ করেছেন।

এছাড়া কাগজপত্রে উল্লেখ করেছেন যে, তার কোনো গয়না নেই। ইসলামাবাদে তার একটি ফ্ল্যাট ও বাণিজ্যিক প্লট রয়েছে। এগুলো থেকে তিনি ১ দশমিক ৪ মিলিয়ন রুপি ভাড়া পান।

ইমরান খানের চারটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তার কোনো বিনিয়োগ নেই। এখন তার হাতে ১১ দশমিক ২২ মিলিয়ন নগদ অর্থ রয়েছে। এছাড়া তার চারটি ছাগল রয়েছে। এগুলোর দাম ২০ হাজার রুপি।

ইমরান খান জামান পার্কে বাড়ি নির্মাণে ব্যয় করেছেন ৪৮ দশমিক ৬৬ মিলিয়ন রুপি। আর বানিগালার বাড়ি নির্মাণে ব্যয় করেছেন অতিরিক্ত ৪ দশমিক ৯ মিলিয়ন রুপি। তবে মনোনয়নপত্রে ইমরান খান তার সন্তানদের কথা উল্লেখ করেননি।

মনোনয়নপত্রে ইমরান খান তার স্ত্রী বুশরা বিবির সম্পদ উল্লেখ করেছেন। পাকপাত্তন ও ওকারা এলাকায় বুশরার নামে ৬৯৮ কানাল (১ কানালে ৬০৫ গজ) জমি আছে। বুশরার নামে বাণীগালায় তিন কানালের একটি বাড়িও আছে। মনোনয়নপত্র অনুযায়ী, ইমরান খানের স্ত্রীর কোনো গয়না নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়