Homeঅন্যরকম খবরনৈতিক স্খলনের অভিযোগে সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিল এনসিপি

নৈতিক স্খলনের অভিযোগে সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিল এনসিপি

প্রাইম ভিশন ডেস্ক »

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জুন) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ নোটিশ জারি করে।

নোটিশে বলা হয়, সারোয়ার তুষারের বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। এ বিষয়ে তার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা জানতে চেয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব মো. আখতার হোসেন।

এতে আরও বলা হয়, উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ (০৫) দিনের মধ্যে দলের ‘রাজনৈতিক পর্ষদ’ এবং এই অভিযোগ তদন্তে গঠিত কমিটির কাছে জমা দিতে হবে।

এছাড়া, বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার তুষারকে দলের সব ধরণের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আহ্বায়ক ও সদস্যসচিব।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়