Homeলাইফস্টাইলফ্যাশনজিন্সের কাপড়ের যেভাবে যত্ন নেবেন

জিন্সের কাপড়ের যেভাবে যত্ন নেবেন

প্রাইম ভিশন ডেস্ক »

অফিসে হোক কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, কোথাও গেলেই পছন্দের তালিকায় শীর্ষে থাকে ডেনিম। আলমারিতে আর কোনো পোশাক থাকুক বা না থাকুক জিন্‌স কিন্তু থাকা চাই-ই-চাই! এই পোশাক আরামদায়ক।

শার্ট হোক কিংবা কুর্তি, জিন্সের সঙ্গে যা-ই পরুন না কেন, সবই মানায়। তবে সাধ করে জিন্‌স কিনলেও দিন কয়েকের মধ্যেই ফ্যাকাসে হয়ে যায়। জেনে নিন কীভাবে ধুলে বেশি দিন টিকবে সাধের জিন্সের রং। চলুন তবে জেনে নেয়া যাক সে সম্পর্কে-

অনেকেরই অভ্যাস আছে জিন্সটা একই রেখে জামাটা বদলে বদলে পরার। বেশি বার জিন্‌স ধোয়ার পর রং ফ্যাকাসে হয়ে যায়। তাই ঘুরিয়ে-ফিরিয়ে জিন্‌স পরেন। বেশি ঘন ঘন ধোয়া হয় না। এতে বেশি দিন টিকবে।

জামাকাপড় বেশি নোংরা হলে অনেক সময়েই গরম পানিতে ধোয়া হয়। ডেনিমের ক্ষেত্রে কিন্তু সেই ভুল করবেন না। ডেনিম সব সময়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তা হলেই রং টিকবে।

ডেনিম সব সময়ে উল্টো করে ধোয়া উচিত। এতে রং ফিকে হবে না। ডেনিম হাতে ধুলেই ভালো। ওয়াশিং মেশিনে কাপড় ধুলে খারাপ হবে তাড়াতাড়ি।

ডেনিমের রং ধরে রাখতে ধোঁয়ার সময়ে বালতির পানিতে মেশান কয়েক ফোঁটা ভিনিগার।

কাচা-কুচির পর জিন্‌স নিংড়াবেন না। বরং টানটান করে পানি ঝরাতে মেলে দিন। খানিক ক্ষণ পর রোদে দিয়ে শুকিয়ে ফেলুন। রং টেকসই করে রাখতে উল্টো করে রোদে শুকাতে দিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়