শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeমুল পাতাকোথায় যোগ দিলেন আলোচিত সেই শরীফ

কোথায় যোগ দিলেন আলোচিত সেই শরীফ

প্রাইম ভিশন ডেস্ক »

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া কর্মকর্তা শরীফ উদ্দিন পশুচিকিৎসার একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন। ৮০ হাজার টাকা মাসিক বেতনে ‘কারিগরি সেবা ও বিপণন বিভাগের’প্রধান হিসেবে আগামীকাল বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানের ঢাকার কার্যালয়ে যোগ দেবেন তিনি।

শরীফ উদ্দিন বলেন, ‘যেসব প্রতিষ্ঠান চাকরির অফার দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে বড় বড় ওই সব পদে যোগ দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আমার ওইরকম উচ্চাকাঙ্ক্ষা নাই। ওই সব অফার ফিরিয়ে দিয়েছি। কারণ তা নাহলে সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারব না। সে জন্য ভেটেরিনারি একটি ফার্মে আগামীকাল কাজে যোগ দেব।’

দুটি বেসরকারি এয়ারলাইনস ও তিনটি প্রতিষ্ঠানে সিইও পদ ছাড়াও আরও ৩০টি প্রতিষ্ঠানে বড় বড় পদে চাকরির অফার পেয়েছিলেন দুদক থেকে চাকরিচ্যুত শরীফ উদ্দিন। এসবের কোনো পদের বেতন ছিল ২ লাখ টাকার বেশি, কয়েকটি পদে এক-দেড় লাখ টাকা।

প্রায় সাড়ে তিন বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন শরীফ উদ্দিন। ওই সময় এনআইডি সার্ভার ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি ভোটার করার অভিযোগে ২০২১ সালের জুনে নির্বাচন কমিশনের (ইসি) একজন পরিচালক, ছয় কর্মীসহ আরও ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।

মামলা দায়েরের পর পরই একই বছরের ১৬ জুন তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। পরে আট মাসের মাথায় চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়