Friday, July 3, 2026
spot_img
Homeমুল পাতানেইমারকে খুব মিস করব

নেইমারকে খুব মিস করব

প্রাইম ভিশন ডেস্ক »

আমি ব্রাজিল সাপোর্ট করি। ব্রাজিলের খেলাটা দেখা হয়, কারণ ওদের খেলার আলাদা স্টাইল আছে। এবারের বিশ্বকাপ যাত্রাও ব্রাজিল দারুণভাবে শুরু করেছে। আশা করছি, শেষটাও ভালো হবে। তবে আজকের খেলায় আমার প্রিয় খেলোয়াড় নেইমারকে মিস করব। ওর ইনজুরি দলকে ব্যাকফুটে ফেলেছে।

শুধু নেইমার নয়, আরও দু-তিনজন তারকা খেলোয়াড় আজ মাঠে নামতে পারবে না। এ জন্য একটু খারাপ লাগছে। তবে জয় নিয়েই ব্রাজিল মাঠ ছাড়বে। বরাবরের মতো আজও বাসায় পরিবারের সঙ্গেই খেলা দেখবো। আমি ঘরকুণো, তাই বাসায়ই খেলা দেখি। বাসার বাইরে গেলেও ঘর মিস করতে থাকি, তাই আলাদা করে আয়োজন করে খেলা দেখার বেলায়ও আমার বাসাই বেছে নেবো।

আমি ব্রাজিলের সাপোর্টার হলেও আমার ছোট বোন আর্জেন্টিনার সাপোর্টার। ২০১৪ সালে ব্রাজিল ৭ গোল খাওয়ার পর ও আমাকে এত পচানি দেয় যে আমি একপর্যায়ে কান্না করেছিলাম। এটাও সত্য যে, যারা ভালো খেলেন, তাদের খেলা দেখতে ভালো লাগে আমার।

আলাদা করে কারো নাম বলার নেই সেভাবে। তবে নেইমার, মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা মনে রাখার মতো।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়