রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাযেভাবে বানাবেন আপেল সন্দেশ

যেভাবে বানাবেন আপেল সন্দেশ

প্রাইম ভিশন ডেস্ক »

সন্দেশ কমবেশি সবাই খেয়ে থাকি। সন্দেশের স্বাদ যেন ভুবন ভোলানো! মুখে পুরতেই গলে যায়। আমরা বিভিন্ন রকম সন্দেশ খেয়েছি। তবে কখনো কি আপেল সন্দেশের স্বাদ উপভোগ করেছেন?

না করে থাকলে আজই তৈরি করে ফেলেন। খুব সহজেই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এতো সুন্দর আকর্ষণীয় মিষ্টি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দেওয়া যেতে পারে। খুবই সুস্বাদু এ সন্দেশ তৈরির পদ্ধতি কঠিন মনে হলেও কিন্তু খুবই সহজ। চলুন তবে জেনে নেয়া যাক আপেল সন্দেশ তৈরির রেসিপিটি-

উপকরণ:

গুড়া দুধ এক কাপ, পাউডার সুগার আধা কাপ, কনডেন্সড মিল্ক দুই টেবিল চামচ, ঘি এক টেবিল চামচ, এলাচ গুঁড়া এক চিমটি, ফুড কালার প্রয়োজনমতো (লাল ও হলুদ), লবঙ্গ কয়েকটি।

প্রণালী:

প্রথমে প্যানে গুঁড়া দুধ, পাউডার সুগার, কনডেন্স মিল্ক দিয়ে মাঝারি আচেঁ নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়ার পরে যখন সব উপকরণ একসঙ্গে মিশে যাবে; তখন প্রয়োজনমতো ফুড কালার (হলুদ) মিশিয়ে দিন। এবার এলাচ গুঁড়া দিয়ে নেড়ে দিন মিশ্রণটি। এভাবেই কিছুক্ষণ নাড়তে থাকুন। যখন মিশ্রণ প্যানের গা ছেড়ে উঠে আসবে তখন নামিয়ে নিন। একটি পাত্রে মিশ্রণ ঢেলে হালকা ঠান্ডা করে নিন।

এরপর হাতে ঘি মেখে আপেলের মতো গোল করে নিন। বেশি ঘি মাখবেন না হাতে, সন্দেশ আপেলের আকারে তৈরি করতে পারবেন না। বারবার ভেঙে যাবে। যখন সবগুলো সন্দেশ আপেল আকৃতির করে তৈরি করা হয়ে যাবে; তখন আপেলের গায়ে ব্রাশ দিয়ে লাল ফুড কালার ব্যবহার করুন। আপেলের মুখে একটি লবঙ্গ বসিয়ে দিলেই মনে হবে আসল আপেল। তৈরি হয়ে গেলে আপেল সন্দেশ। ফ্রিজে একটি এয়ারটাইট বক্সে রেখে সন্দেশগুলো সংরক্ষণ করতে পারবেন বেশ কয়েকদিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়