Homeমুল পাতাঢাকার যেসব এলাকায় বুধবার গ্যাস থাকবে না

ঢাকার যেসব এলাকায় বুধবার গ্যাস থাকবে না

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বুধবার বেলা ১টা থেকে পরবর্তী ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য ৭ ডিসেম্বর বেলা ১টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দু:খ প্রকাশ করা হয়েছে তিতাসের পক্ষ থেকে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না। এলাকাগুলো হলো—তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুনবাজার, বাড্ডা, খিলবাড়ীরটেক।

একই সময় আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়