Wednesday, June 24, 2026
spot_img
Homeমুল পাতাসুশান্তের যে গোপন অভ্যাসের কথা ফাঁস করলেন কিয়ারা

সুশান্তের যে গোপন অভ্যাসের কথা ফাঁস করলেন কিয়ারা

প্রাইম ভিশন ডেস্ক »

রাতে ঘুম আসত না। দিনে দুঘণ্টার বেশি ঘুমোতেন না সুশান্ত সিংহ রাজপুত। অথচ কেউ কখনও তাকে ক্লান্ত দেখেনি। অফুরন্ত প্রাণশক্তি নিয়ে ঝলমল করতেন শুটিংয়ে। ২০২০ সালে সুশান্তের প্রয়াণের পর কথাটা ফাস করেছিলেন ‘এম এস ধোনি: দ্য স্টোরি আনটোল্ড’ ছবির সহ-অভিনেত্রী কিয়ারা আদভানি। জানিয়েছিলেন সিদ্ধার্থ অনিদ্রার রোগে ভুগতেন।

কিয়ারার কথায়, ‘শুটিং শেষ হতে হয়তো অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে, ক্লান্তি আসছে। সুশান্তের তখন ক্লান্তির লেশমাত্র নেই। আমি ওকে জিজ্ঞাসা করতাম, ঘুম পায় না? ও হাসিমুখে বলত, এত ঘুমোতে লাগে না ওর।’

এ দিকে কিয়ারা শুনে এসেছেন দিনে সাত থেকে আট ঘণ্টা ঘুম জরুরি। কিন্তু সুশান্তকে দেখে সব হিসাব গুলিয়ে যেত। ‘কেদারনাথ’-এর অভিনেতা তাঁকে বলেছিলেন, ‘মানুষ মাত্র ২ ঘণ্টা ঘুমোলেই যথেষ্ট। বাকি সময় তোমার মস্তিষ্ক জেগেই আছে। গাঢ় ঘুম হোক বা পাতলা, মন তোমার সক্রিয় থাকে। তাই আমি শুধু ওই ২ ঘণ্টাই ঘুমোই।’

সেটা শুনে কিয়ারা তাজ্জব বনে যেতেন। অবাক হয়ে দেখতেন সুশান্তকে। প্রতি দিন সেটে আসছেন ওইটুকু ঘুমিয়ে। কোনও অসুবিধা হত না তার। ব্যাপারটা সাধারণ বলে মনে হত না ‘কবীর সিংহ’-র নায়িকার। সুশান্ত তাকে সব সময় অনুপ্রেরণা জোগাতেন।

তবু নিজের জীবনে দাঁড়ি টেনে দিয়েছিলেন অভিনেতা। ১৪ জুন, ২০২০ সালে তার দেহ মিলেছিল বান্দ্রার আবাসনে। সে দিনের বিভীষিকা দূরে রেখে ২১ জানুয়ারি, সুশান্তের জন্মদিনকেই মনে রাখতে চান সতীর্থরা। তার সঙ্গে সুখস্মৃতির বিভিন্ন মুহূর্ত শেয়ার করলেন বোন প্রিয়াঙ্কা সিংহ।

২১ জানুয়ারি সুশান্ত সিংহ রাজপুতের ৩৭তম জন্মদিন। জীবিত থাকলে তার বয়স হত ৩৭ বছর। এ দিন বার বার ভাইয়ের কথাই মনে করছেন দিদি শ্বেতা সিংহ কীর্তি। বিছানায় ভাগ্নে, ভাগ্নির সঙ্গে কাটানো সুশান্তের মিষ্টি মুহূর্তের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর দিদি। লিখলেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট মিষ্টি ভাইটিকে। তুমি যেখানেই থাকো না কেন, ভাল থাকো। আনন্দে থাকো। তোমায় খুব ভালবাসি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়