Homeমুল পাতাসিজলের মিষ্টি তেলের ড্রামে !

সিজলের মিষ্টি তেলের ড্রামে !

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরের বায়েজিদ জালালাবাদ বিসিক শিল্প নগরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় চট্টগ্রামের বিখ্যাত ব্র্যান্ড সিজলের ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে লোগো ব্যবহার এবং খাবার তৈরিতে লাইসেন্স না থাকার অপরাধে সিজলকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি জানান, অভিযানে সিজলের ফ্যাক্টরিতে তৈরি সকল খাবারের প্যাকেটে লেখা ছিল আগ্রাবাদের ঠিকানা। এ ফ্যাক্টরিতে মিষ্টি এবং অন্যান্য খাবার তৈরির জন্য কোন লাইসেন্স নেই। এছাড়া সন্দেশ ও অন্যান্য খাবার মাটিতে পড়ে থাকতে দেখা যায়। মিষ্টিগুলো ছিল প্লাস্টিকের তেলের ড্রামে। সয়াবিন তেলের পরিবর্তে ব্যবহৃত হচ্ছিল পামওয়েল ও ডালডা। ফ্রিজ থেকে দই এবং রসমালাই বের করে দেখা যায় বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই তারা লোগো ব্যবহার করেছে। এসব অভিযোগ আমলে নিয়ে ১ লাখ এবং ময়লা পরিবেশে খাবার তৈরির দায়ে ৫০ হাজার টাকাসহ মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এরপর পাশে থাকা মধুবনের ফ্যাক্টরিতেও অভিযান চালানো হয়েছে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে মধুবনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়