Homeমুল পাতা‘হীরামান্ডি’র ফার্স্ট লুক, এক সিনেমায় ৬ নায়িকা

‘হীরামান্ডি’র ফার্স্ট লুক, এক সিনেমায় ৬ নায়িকা

প্রাইম ভিশন ডেস্ক »

‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’র পর এবার পতিতাপল্লীর কাহিনী নিয়ে নতুন ওয়েব সিরিজ নির্মাণ করছেন সঞ্জয়লীলা বানসালি। এতে অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সিগাল ও সানজিদা শেখ। বড়পর্দা ও ছোটপর্দার এই ছয় নায়িকাই এবার বানসালির তুরুপের তাস।

স্বাধীনতার আগে লাহোরের বারবনিতাদের জীবন কেমন ছিল? কারা রানির মতো জীবন অতিবাহিত করতেন? কারাই বাবা প্রতিমুহূর্তে সমাজের চোখে চোখ রেখে নিজের শর্তে চলতেন, সেই কাহিনীই বানসালির এই নতুন সিরিজে দেখা যাবে।

জানা গেছে, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র শুটিংয়ের সেটকেই নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর সেখানেই ‘হীরামান্ডি’র শুটিং করা হচ্ছে।

সিরিজের দুটি ফার্স্টলুক টিজার প্রকাশ করা হয়েছে। একটিতে নায়িকারা সোনালি পোশাকে রয়েছেন, আরেকটিতে কালো পোশাকে। উজ্জ্বল চোখে ছুরির থেকেও তীক্ষ্ণ ধার। ঠোঁটের হাসিতে যতটা কোমলতা, ততটাই নিষ্ঠুর মনের ছাপ স্পষ্ট। এমনই মেজাজ পাওয়া গেল সঞ্জয়লীলা বানসালির প্রথমবার ওয়েব সিরিজে।

নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি তবে কবে থেকে, তা এখনো জানা যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়