Homeমুল পাতাবিয়ের পিঁড়িতেই ঘুমিয়ে পড়লেন বর

বিয়ের পিঁড়িতেই ঘুমিয়ে পড়লেন বর

প্রাইম ভিশন ডেস্ক »

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ঘুমিয়ে পড়লেন মাতাল বর। ফলে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে না পারায় বিয়ে ভেঙে দেয় কনে। ঠিক এমন ঘটনাই ঘটিয়েছেন ভারতের আসাম রাজ্যের এক ব্যক্তি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিদবেদন থেকে জানা যায়, ধুমধাম করে চলছে বিয়ের আয়োজন। সবার অপেক্ষা বরযাত্রীর। অবশেষে বরযাত্রীরা এসে পড়লেও বরকে নামাতে গিয়েই বাঁধে বিপত্তি। বর এতোটাই মাতাল যে গাড়ি থেকে নামতে পারছিলেন না। পরে কয়েকজন ধরাধরি করে তাকে কোনোরকমে বিয়ের মঞ্চে নিয়ে যায়। সেখানে শুরু হয় আনুষ্ঠানিকতা। পুরোহিত মন্ত্র আওড়াতে থাকেন। কিন্তু বরকে কোনোভাবেই মন্ত্র বলানো যাচ্ছিল না। অনেক চেষ্টা করেও যখন কিছু হচ্ছিল না তখন রাগে বিয়েই ভেঙে দেন কনে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা চলছে এর মধ্যেই লোকজন মঞ্চ ছেড়ে চলে যাচ্ছেন। আর মেঝেতে প্রায় অচেতন হয়ে পড়ে আছেন বর। বহু চেষ্টা করেও পুরোহিত তার সঙ্গে বরকে বিয়ের মন্ত্র পাঠ করাতে পারছেন না।

বরের নাম প্রসেনজিত হলোই। তিনি নলবাড়ি শহরের বাসিন্দা। এ উদ্ভট ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে নলবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে কনের পরিবার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়