Homeমুল পাতাচট্টগ্রামে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে যুবকের মরদেহ উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে রানা মিয়া সজিব (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর রাতে থানার অক্সিজেন শহীদপারা খোলনশাহ মাজার এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সজিব ওই এলাকার জাকির হোসেনের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী ও আরেক নিকটাত্মীয় জানিয়েছেন পারিবারিক কলহের জেরে ওই যুবক গলায় ফাঁস দিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়