Homeসংবাদআন্তর্জাতিকঈদের তারিখ জানাল আরব আমিরাত

ঈদের তারিখ জানাল আরব আমিরাত

প্রাইম ভিশন ডেস্ক »

রোজা ও ঈদের চাঁদ দেখার জন্য আগে ভরসা ছিল শুধুই খালি চোখ। এরপর টেলিস্কোপসহ অন্যান্য ভালো প্রযুক্তি আসার পর চাঁদ দেখার বিষয়টি সহজ হয়ে যায়। প্রযুক্তি আরও উন্নতি হওয়ার পর জ্যোতির্বিদরা বলতে পারতেন এদিন রোজা বা ঈদের চাঁদ ওঠতে পারে।

তবে প্রযুক্তি উন্নতি হতে হতে এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, ১৭ দিন আগেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়ে দিয়েছেন ২০২৩ সালের পবিত্র ঈদুল ফিতরের চাঁদ কবে ওঠবে।

শুধু দিন নয়— কখন, কোন সময়ের কত মিনিটে চাঁদ ওঠবে সেটিও জানিয়েছেন তারা।

মঙ্গলবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

আল আরাবিয়ার জানিয়েছে, আমিরাত এস্ট্রোনমি সোসাইটির বোর্ড অব ডাইরেক্টর ইব্রাহিম আল-জারওয়ান চাঁদ ওঠার ব্যাপারে বলেছেন, ‘রমজান মাসের পূর্ণ চাঁদ দেখা যাবে বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটে। অপরদিকে শাওয়াল মাস অর্থাৎ ঈদের চাঁদের জন্ম হবে ওই একই দিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৮টা ১৩ মিনিটে। ওইদিন সূর্য অস্ত যাওয়ার ২২ মিনিট পর্যন্ত চাঁদটি দেখা যাবে।

মানে তার হিসাব অনুযায়ী, আগামী ২১ এপ্রিল আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

যদি আরব আমিরাত সরকার ওইদিন চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত করে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়, তাহলে দেশটির বাসিন্দারা চারদিনের ছুটি পাবেন।

এদিকে শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে এক মাসের সিয়াম-সাধনা শেষ করেন বিশ্বের সকল মুসলিম। শাওয়ালের প্রথম দিন ঈদ উদযাপন করেন তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়