Homeমুল পাতাপেনিনসুলায় সপ্তাহব্যাপী ‘চাটগাঁইয়া ফুড ফেস্টিভ্যাল’

পেনিনসুলায় সপ্তাহব্যাপী ‘চাটগাঁইয়া ফুড ফেস্টিভ্যাল’

প্রাইম ভিশন ডেস্ক »

দেশী-বিদেশী অতিথিদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈচিত্রময় খাবারের স্বাদ দিতে চট্টগ্রামের তারকা হোটেল পেনিনসুলা চিটাগাং-এ শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘চাটগাঁইয়া ফুড ফ্যাস্টিভ্যাল’।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পেনিনসুলা চিটাগং-এর জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধনের উপস্থিতিতে ৭ দিন ব্যাপী চাটগাঁয়া ফুড ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জানা গেছে, পেনিনসুলার লেভেল-৫ এর লেগুনা রেস্টুরেন্টে বিশেষায়িত এই ফুড ফেস্টিভ্যাল চলবে আগামী ৩ মে পর্যন্ত। এ সময় পেনিনসুলার সকল বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাটগাঁইয়া ফুড ফেস্টিভ্যালে একই ছাদের নিচে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সব ধরনের খাবার উপভোগ করার সুযোগ থাকছে দেশী-বিদেশী অতিথিদের জন্য। এ উপলক্ষ্যে লেগুনা রেস্টুরেন্টকে সাজানো হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংস্কৃতির আদলে। রেস্টুরেন্টের কর্মীরাও থাকবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী পোশাকে।

চাটগাঁইয়া ঐতিহ্যবাহী মেজবানি খাবারের পাশাপাশি খাবারের তালিকায় থাকবে বিভিন্ন ধরনের শুটকি ভর্তা, কাঁচাকলা ভর্তা, টমেটো ভর্তা, শিম ভর্তা, লইট্টা মাছসহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের মুখরোচক সব মেন্যু।

এছাড়াও এই ফেস্টিভ্যালে মিলবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের আসল স্বাদ, বিয়ে বাড়ি জর্দা রাইস’-এর মতো সুস্বাদু সব খাবার। লাইভ স্টেশনে থাকবে পেনিনসুলার আন্তর্জাতিক শেফ দ্বারা তৈরি বিফ নলা এবং গ্রিলড হোল কোরাল মাছের সাথে মাখনের সবজিসহ বৈচিত্রময় সব খাবার।

এছাড়া নানা ধরনের ডেজার্টসহ শতাধিক মুখরোচক মেন্যুতে সাজানো হয়েছে চাটগাঁইয়া ফুড ফ্যাস্টিভ্যালের ডিনার বুফে, জনপ্রতি মাত্র ৩২০০ টাকায় । চাটগাঁইয়া ফুড ফেস্টিভ্যালের ডিনার বুফে উপভোগ করা যাবে। এছাড়া নির্ধারিত ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে বাই ওয়ান গেট ওয়ান- ফ্রি অফার। আরও বিস্তারিত জানতে ফোন করতে হবে +৮৮০ ১৭ ৫৫৫৫ ৪৫৫১ অথবা +৮৮০ ১৭ ৫৫৫৫ ৪৬১৭ নম্বরে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়