Homeমুল পাতামন কি বাত’র শততম পর্বে বিশেষ স্ক্রিনিং

মন কি বাত’র শততম পর্বে বিশেষ স্ক্রিনিং

প্রাইম ভিশন ডেস্ক »

মন কি বাত-এর ১০০তম পর্বের একটি বিশেষ স্ক্রিনিং এর আয়োজন করেছে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশন। রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে চট্টগ্রামে বিভিন্ন পেশায় কর্মরত ভারতীয়রা খুলশীর একটি অভিজাত রেস্টুরেন্টে স্ক্রিনিং-এ যোগ দেন। এ সময় চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ডাঃ রাজীব রঞ্জন উপস্থিত ছিলেন।

‘মন কি বাত’ হল একটি মাসিক রেডিও অনুষ্ঠান যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোস্ট করে থাকেন। অনুষ্ঠানটি অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন ও অন্যান্য বেসরকারি রেডিও চ্যানেলে সম্প্রচার করা হয়। এটি নিউইয়র্কের UN সদর দফতরের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে সরাসরি সম্প্রচার করা হচ্ছে যা ইতিহাসে একটি নজিরবিহীন মুহূর্ত তৈরি করেছে।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় গুরুত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সেগুলো সম্পর্কে তাঁর চিন্তাভাবনা ও মতামত বিনিময় করেন।

এই অনুষ্ঠানটির সূচনা ঘটে ২০১৪ সালের ৩ অক্টোবর। মন কি বাত’, যা ২৩টি ভারতীয় ভাষা এবং ২৯টি উপভাষায় অনূদিত, অল ইন্ডিয়া রেডিও (AIR) এবং দূরদর্শন (DD) নেটওয়ার্কে প্রতি মাসের শেষ রবিবার সকাল ১১ টায় সম্প্রচার করা হয। তখন থেকে এটি ভারতের নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর জন্য একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। মন কি বাত-এর ১০০তম পর্বটি ছিল আজ।

অনুষ্ঠানটি সামাজিক সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিস্তৃত বিষয়াবলিকে অন্তর্ভুক্ত করেছে। প্রধানমন্ত্রী নাগরিকদের সাথে মিথস্ক্রিয়া করতে এবং তাদের ইতিহাস ও অভিজ্ঞতা বিনিময় করার জন্য এই শো-টি ব্যবহার করে থাকেন। প্রধানমন্ত্রীকে ভারতের জনগণের সঙ্গে সংযুক্ত করার সক্ষমতা এবং নাগরিকদের সম্পৃক্ততা ও সুশাসনে অংশগ্রহণকে উন্নীত করার প্রচেষ্টার জন্য অনুষ্ঠানটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়