প্রাইম ভিশন ডেস্ক »
ইডেন নূর ইংলিশ স্কুলে ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার ব্যতিক্রমধর্মী এক Fruit Festival এর আয়োজন করা হয়। স্কুলের ছাত্র-ছাত্রী ও স্কুল কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগে ব্যাতিক্রমধর্মী Fruit Festival এর আয়োজন করা হয়। স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা মিলে দেশী বিদেশী হরেক রকমের ফলের সমারোহে বিভিন্ন প্রদর্শনী স্টল দিয়ে এই Fruit Festival এর আয়োজন করে।
ইডেন নূর ইংলিশ স্কুলের ব্যাতিক্রমী এই Fruit Festival এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ খালেদ মাহমুদ।
Fruit Festival পরিদর্শন শেষে তিনি বলেন, আমরা ইডেন স্কুল পরিবার সবসময় চাই আমাদের ছাত্র ছাত্রীরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরন করতে পারে৷ সেকারনেই আজকের এই ব্যাতিক্রমী আয়োজন। আমাদের বাচ্চাদেরকে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে দেশী বিদেশী বিভিন্ন ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আজকের এই Fruit Festival ।
ইডেন নূর ইংলিশ স্কুলের প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী ও অভিবাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকের এই ব্যাতিক্রমী Fruit Festival কে রঙ্গিন করে তুলেছে। আমি সবাইকে ইডেন নূর ইংলিশ স্কুল পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Fruit Festival এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডেন নূর ইংলিশ স্কুলের প্রিন্সিপাল মাহনূর তাসনিম।
এসময় আরও উপস্থিত ছিলেন ইডেন নূর ইংলিশ স্কুলের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ ইয়াসিন সেলিম, বাংলাদেশ ইসলামিয়া স্কুল দুবাই এর সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম, চিটাগাং ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির চেয়ারম্যান কে এম মুসা, রাঙ্গুনিয়া বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শফিউল আলম, হাটহাজারী শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ খালেক, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বি কে চৌধুরী লিটন, হাটহাজারী থানা আওয়ামী লীগ নেতা আবু আলম, রাঙ্গুনিয়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সাঈদ মাহমুদ রনি ও ইডেন নূর ইংলিশ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। ঋৎঁরঃ ঋবংঃরাধষ এ দর্শনার্থীদের জন্য র্যাফেল ড্র আয়োজন করা হয়।


