Homeমুল পাতাযে কারণে মেসিকে আটক করল চীন

যে কারণে মেসিকে আটক করল চীন

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী বৃহস্পতিবার (১৫ জুন) একটি প্রীতি ম্যাচ খেলতে চীনের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে অংশ নেবে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। তবে তার আগে ব্যক্তিগত বিমানে চীনে পৌঁছালে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় আটক করা হয় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে।

লা পুলগা বেইজিং পৌঁছালে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে মেসিকে বেশ কয়েকজন পুলিশ অফিসার ঘিরে রেখেছেন দেখা যায়। এবং তাদের সঙ্গে কথা বলার সময় মেসি তার পাসপোর্ট হাতে নিয়ে হাজির হন। এ নিয়ে চীনের স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছে, ভুল পাসপোর্ট ব্যবহার করে মেসিকে ঘিরেই সমস্যা তৈরি হয়েছে।

এছাড়া চীনের গণমাধ্যমের তথ্য অনুসারে জানাযায়, ভিসার জন্য নাকি আবেদনই করেননি মেসি! কেননা বিশ্বসেরা এই ফুটবলারের রয়েছে দুই দেশের জাতীয়তার পরিচয়। যার ফলে তার রয়েছে আর্জেন্টাইন এবং স্প্যানিশ পাসপোর্ট। কিন্তু চীনে খেলতে আসায় ভুলবশত আর্জেন্টাইন পাসপোর্ট না এনে তিনি সঙ্গে এনেছেন স্প্যানিশ পাসপোর্ট।

আর স্প্যানিশ পাসপোর্টধারীরা ভিসা ছাড়া চীনে প্রবেশ করতে না পারলেও তাইওয়ানে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। মেসি তাইওয়ানকে চীনেরই একটি অংশ ভেবেছিলেন। সে কারণেই তিনি চীনের ভিসার জন্য আবেদন করেননি বলে জানানো হয়েছে বিভিন্ন আর্ন্তজার্তিক গণমাধ্যম। আর তাই লা পুলগাকে শুরুতেই দেশটিতে ঢুকতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে অবশ্য জরুরি ভিত্তিতে মেসির জন্য ভিসা অনুমোদন করে হয় এবং তারপরই দেশটিতে ঢুকতে পারেন তিনি।

এছাড়া বেইজিং বিমানবন্দরে প্রথমে ভাষাগত কারণেও বিড়ম্বনায় পড়তে হয় মেসিকে। তবে সেই সমস্যা কেটে যায় দ্রুতই। সব মিলিয়ে আধঘণ্টা অপেক্ষার পর মেসিকে ভিসাকে দেয়া হয়। অপরদিকে এ সময় ভক্তদের সঙ্গে তোলা হাস্যোজ্জ্বল ছবি দেখে ধারণা করা যায়, নিরাপত্তাকর্মীদের কড়াকড়িতে খুব একটা বিরক্ত হননি আর্জেন্টাইন তারকা মেসি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়